সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে বামুন্দী ক্যাম্প পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন গাংনী উপজেলার খাসমহল গ্রামের সুরমান আলী মণ্ডলের ছেলে ইকবাল হোসেন (২২) এবং একই গ্রামের মৃত সাঈদ খানের ছেলে শাকিরুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ দিয়ে মাদক পাচারের খবর পেয়ে বামুন্দী ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান জব্দ করা হয়।
বামুন্দী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।







